পঞ্চবাণী
সর্বশেষ
নভেম্বর থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বর থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। এরপর ধাপে ধাপে পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে ভোটের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি—এই চার মাস নির্বাচন আয়োজনের জন্য তুলনামূলকভাবে উপযোগী। তবে ভোটের সময় নির্ধারণের ক্ষেত্রে দুর্গাপূজা, রমজান, ঈদ, পাবলিক ও বার্ষিক পরীক্ষা, আবহাওয়া এবং বন্যার মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। সাধারণত ভোটের প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।প্রথম ধাপে ইউপি নির্বাচনইসি সূত্রে জানা গেছে, আগের মতো এবারও স্থানীয় সরকার নির্বাচন কয়েক ধাপে আয়োজনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একই সময়ে কিছু পৌরসভায় নির্বাচন আয়োজন করা হতে পারে, যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ভোটকেন্দ্র নির্ধারণ, নির্বাচনি সামগ্রী, বাজেট এবং মাঠপর্যায়ের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য কেনা অনেক নির্বাচনি সামগ্রী স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবহার করা সম্ভব হবে। ফলে নতুন করে সব ধরনের সামগ্রী কেনার প্রয়োজন হবে না।ভোটার তালিকা ও কেন্দ্র প্রস্তুতইসির পরিকল্পনা অনুযায়ী ৩১ আগস্ট ভোটার তালিকা চূড়ান্ত করার কথা রয়েছে। পাশাপাশি সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকাও প্রস্তুত করা হচ্ছে। ২৭ আগস্ট সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করার কথা রয়েছে। ভোটের ২৫ দিন আগে চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে।স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে ইসিতে ফেরত এসেছে। তবে নির্বাচন পরিচালনা বিধিমালা ও আইন সংস্কারের বিষয়ে ইসির সুপারিশ এখনো পাঠানো হয়নি। তাই বিদ্যমান আইন ও বিধিমালা অনুসরণ করেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।জটিল ইউনিয়নগুলো বাদ পড়তে পারেনির্বাচনের আগে কোন কোন ইউনিয়ন ভোটের জন্য উপযোগী, কোথাও সীমানা নিয়ে বিরোধ রয়েছে কি না কিংবা কোনো এলাকায় মামলা চলমান আছে কি না—এসব বিষয় যাচাই করা হচ্ছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, যেসব ইউনিয়নে জটিলতা রয়েছে, সেগুলো বাদ দিয়ে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিস্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতিও পর্যালোচনা করছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পুলিশ, বিজিবি ও আনসার-ভিডিপির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।সিইসি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার প্রবণতা তুলনামূলক বেশি। তাই শুধু নির্বাচন কমিশনের প্রস্তুতি যথেষ্ট নয়; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাকেও সমন্বিতভাবে প্রস্তুতি নিতে হবে।ভোটের সময় নির্ধারণের ক্ষেত্রেও আবহাওয়া, বন্যা, পূজা, পাবলিক পরীক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের ভোটগ্রহণের কাজে ব্যবহারের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।এক অর্থবছরে পাঁচ ধরনের স্থানীয় নির্বাচনএদিকে চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে সরকারের। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এই পাঁচ স্তরের নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।তিনি জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরিকল্পনাও রয়েছে। তবে নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের।এর আগে গত ৯ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে নির্বাচন উপযোগী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তথ্য চেয়েছিল ইসি। ইউপি ও পৌরসভার তালিকা ইতোমধ্যে কমিশনের কাছে পৌঁছেছে।দেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সংখ্যাইসির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে রয়েছে—·         ১৩টি সিটি করপোরেশন·         ৪ হাজার ৫৭৩টি ইউনিয়ন পরিষদ·         ৩২৬টি পৌরসভা·         ৫০০টি উপজেলা পরিষদ·         তিন পার্বত্য জেলা বাদে ৬১টি জেলা পরিষদএসব প্রতিষ্ঠানের নির্বাচন ধাপে ধাপে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সবকিছু অনুকূলে থাকলে আগামী নভেম্বর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে আবারও সরব হয়ে উঠতে পারে দেশের ইউনিয়নগুলো।
২৭ আগস্ট ২০২৬

নারী কেলেংকারিতে ফেঁসে চাকরি খুইয়েছেন মুফতি মাওলানা জাকারিয়া জাবেরসহ ২ জন

নারী কেলেংকারিতে ফেঁসে চাকরি খুইয়েছেন মুফতি মাওলানা জাকারিয়া জাবেরসহ ২ জন

ঘামের বিড়ম্বনা থেকে মুক্তি: অতিরিক্ত ঘাম ও দুর্গন্ধ দূর করার অব্যর্থ সমাধান!

ঘামের বিড়ম্বনা থেকে মুক্তি: অতিরিক্ত ঘাম ও দুর্গন্ধ দূর করার অব্যর্থ সমাধান!

পে-স্কেল বাস্তবায়ন হলে অর্থনীতির চাকা সচল হবে — কল্যাণ সমিতি।

পে-স্কেল বাস্তবায়ন হলে অর্থনীতির চাকা সচল হবে — কল্যাণ সমিতি।

বিসিএইচসিপিএ বালাগঞ্জ উপজেলা কমিটি গঠন সম্পন্ন

বিসিএইচসিপিএ বালাগঞ্জ উপজেলা কমিটি গঠন সম্পন্ন

খশিরবন্দ (কইরবন্দ) মিডবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন

খশিরবন্দ (কইরবন্দ) মিডবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন

বৈরাগীবাজারে কুশিয়ারা নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন ইউএনও উম্মে হাবিবা মজুমদার

বৈরাগীবাজারে কুশিয়ারা নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন ইউএনও উম্মে হাবিবা মজুমদার

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র অভিষেক সম্পন্ন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র অভিষেক সম্পন্ন

দিরাইয়ে পলাতক প্রধান আসামি বিজয় তালুকদার গ্রেপ্তার

দিরাইয়ে পলাতক প্রধান আসামি বিজয় তালুকদার গ্রেপ্তার

বড়লেখায় রেফারী এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বড়লেখায় রেফারী এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক সিলেটে দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক সিলেটে দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

নওগাঁর মান্দায় ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও মালামাল লুটপাটের অভিযোগ

নওগাঁর মান্দায় ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও মালামাল লুটপাটের অভিযোগ

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনতে পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ,

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনতে পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ,

দিরাইয়ে ‘মর্নিং ফুটবল টিম’-এর আনন্দময় বনভোজন

দিরাইয়ে ‘মর্নিং ফুটবল টিম’-এর আনন্দময় বনভোজন

নেত্রকোনায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট করায় শিক্ষিকা শোকজ

নেত্রকোনায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট করায় শিক্ষিকা শোকজ

বিয়ানীবাজারে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মতবিনিময়

বিয়ানীবাজারে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মতবিনিময়

দিরাই পৌর পূজা উদযাপন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড কমিটি গঠন: সভাপতি কনিক-সম্পাদক বকুল

দিরাই পৌর পূজা উদযাপন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড কমিটি গঠন: সভাপতি কনিক-সম্পাদক বকুল

পুলিশে বাড়ছে জনবল, সৃষ্টি হচ্ছে ১৪ হাজার ৪০০ নতুন পদ-স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশে বাড়ছে জনবল, সৃষ্টি হচ্ছে ১৪ হাজার ৪০০ নতুন পদ-স্বরাষ্ট্রমন্ত্রী

বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাশুয়ার কোপে চাচা নিহত

বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাশুয়ার কোপে চাচা নিহত

বিয়ানীবাজার মডেল মসজিদ বাস্তবায়নে অগ্রযাত্রা: আজ ইউএনও বরাবর ৬৫ শতক ভূমির প্রস্তাব পেশ

বিয়ানীবাজার মডেল মসজিদ বাস্তবায়নে অগ্রযাত্রা: আজ ইউএনও বরাবর ৬৫ শতক ভূমির প্রস্তাব পেশ

নভেম্বর থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বর থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

শিক্ষাঙ্গনে নিরাপত্তার দাবিতে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (৫ আগস্ট) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে তা শুরু হয়। পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে সমাবেশে পরিণত হয়।সকাল থেকেই ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি এলাকায় অবস্থান নেন। এ সময় সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রতিবাদী স্লোগান দেন তারা।সংগঠনটির দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া এবং ঢাকা কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। এসব ঘটনার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ক্যাম্পাসে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ করে ছাত্রশিবির। ওই ঘটনার পর মঙ্গলবার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবারের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।সংবাদ সম্মেলনে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান।এ ছাড়া দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হলে এর রাজনৈতিক প্রভাব পড়তে পারে। তিনি শিক্ষাঙ্গনে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বজায় রাখা, শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা এবং সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

শিক্ষাঙ্গনে নিরাপত্তার দাবিতে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ
১৩ জুন ২০২৬, ১১:৫৩ পিএম
জাতীয়  ৯ম পে স্কেল শতভাগ মূল বেতন  কার্যকর করার দাবি সরকারি চাকরিজীবীদের

জাতীয় ৯ম পে স্কেল শতভাগ মূল বেতন কার্যকর করার দাবি সরকারি চাকরিজীবীদের

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ১০ জন