পঞ্চবাণী

রাজশাহীতে গ্রামীণ চক্ষু হাসপাতালের যাত্রা শুরু

রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্রামীণ হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের পঞ্চম “গ্রামীণ চক্ষু হাসপাতাল, রাজশাহী”। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় নগরীর কাটাখালির মাসকাটাদীঘি এলাকায় হাসপাতাল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মোঃ আশরাফুল হাসান। অনুষ্ঠানে গ্রামীণ গ্রুপের কো-চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রামীণ হেলথকেয়ার দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। রাজশাহীতে এই বিশেষায়িত চক্ষু হাসপাতাল চালুর মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে উন্নত চক্ষু চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহী পরিচ্ছন্ন নগরী, আমের নগরী ও শিক্ষা নগরী হিসেবে সারা দেশে পরিচিত। আমরা চাই আগামী দিনে রাজশাহী স্বাস্থ্য নগরী হিসেবেও পরিচিতি লাভ করুক। গ্রামীণ চক্ষু হাসপাতাল এই অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, মানুষের মৌলিক চাহিদার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাস্থ্যসেবা। আধুনিক চিকিৎসা সুবিধা মানুষের কাছে সহজলভ্য করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করলে স্বাস্থ্যখাতে আরও ইতিবাচক পরিবর্তন আসবে।

গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মোঃ আশরাফুল হাসান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণ হেলথকেয়ার ধারাবাহিকভাবে কাজ করছে। রাজশাহীতে এই হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে চক্ষু চিকিৎসা আরও সহজ ও মানসম্মত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জানা গেছে, হাসপাতালটিতে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চোখের বিভিন্ন জটিল রোগের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হবে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত বহির্বিভাগ, অপারেশন ও পরামর্শসেবা চালু থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাজশাহীতে আধুনিক চক্ষু হাসপাতাল চালু হওয়ায় এ অঞ্চলের মানুষ এখন অনেকটাই উপকৃত হবেন। বিশেষ করে চোখের জটিল রোগের চিকিৎসার জন্য ঢাকামুখী হওয়ার প্রবণতা কমবে বলে তারা মনে করছেন।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

বুধবার, ২২ জুলাই ২০২৬

রাজশাহীতে গ্রামীণ চক্ষু হাসপাতালের যাত্রা শুরু

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩