বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশন, বালাগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৯ মে ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এক অনাড়ম্বর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে সকল সহকর্মীদের প্রত্যক্ষ সমর্থনে টানা তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জসিম উদ্দিন।
নবনির্বাচিত সভাপতি মোঃ জসিম উদ্দিন সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে সকল সহকর্মীর ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “কমিউনিটি ক্লিনিক হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র। আর এই স্বাস্থ্যসেবার নিরলস প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। মাতৃস্বাস্থ্য, শিশুসেবা, টিকাদান, পরিবার পরিকল্পনা, সাধারণ চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সিএইচসিপিদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজিব চক্রবর্তী বলেন, “প্রাথমিক স্বাস্থ্যসেবার রোল মডেল হিসেবে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক আজ আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত। এই সাফল্যের পেছনে সিএইচসিপিদের ত্যাগ, পরিশ্রম ও মানবিক সেবার মনোভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
সিনিয়র সহ-সভাপতি: মোঃ হেলাল আহমদ, সহ-সভাপতি: বিকাশ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক: রুমি রানী পাল, সাংগঠনিক সম্পাদক: আব্দুর রহিম, অর্থ সম্পাদক: রাজন রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা: আসমা বেগম, দপ্তর সম্পাদক: আফছা বেগম।
কার্যনির্বাহী সদস্য: সম্পা দাস ও কুলসুমা বেগম, সদস্য: কল্পনা বেগম, রুমানা দাস ও ঝুমা দাস।
কমিটি গঠন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রদ্ধাভাজন ডাঃ হেপীদাস মহোদয়ের সাথে নবগঠিত কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় তিনি কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর
সম্পাদক: এম এ ওমর
প্রকাশক: জি.সি দাস
আপনার মতামত লিখুন