পঞ্চবাণী

দিরাইয়ে পলাতক প্রধান আসামি বিজয় তালুকদার গ্রেপ্তার

সুনামগঞ্জের দিরাই উপজেলার নোয়াগাঁওয়ে হাওরের ধান আনা-নেওয়াকে কেন্দ্র করে সংঘটিত রক্তক্ষয়ী হামলার মামলার প্রধান আসামি বিজয় তালুকদার (৪০)কে ঘটনার ৪৩ দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত বিজয় তালুকদার উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত গিরেন্দ্র তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১০ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াগাঁও মিলঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল সরকারি রাস্তা (গুপাট) ব্যবহার করে হাওরের ধান আনা-নেওয়াকে কেন্দ্র করে বিজয় তালুকদার ও রতিন্দ্র তালুকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালানো হলে দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকেই বিজয় তালুকদার আত্মগোপনে ছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, মামলার প্রধান আসামি বিজয় তালুকদার দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

বুধবার, ২২ জুলাই ২০২৬

দিরাইয়ে পলাতক প্রধান আসামি বিজয় তালুকদার গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাই উপজেলার নোয়াগাঁওয়ে হাওরের ধান আনা-নেওয়াকে কেন্দ্র করে সংঘটিত রক্তক্ষয়ী হামলার মামলার প্রধান আসামি বিজয় তালুকদার (৪০)কে ঘটনার ৪৩ দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত বিজয় তালুকদার উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত গিরেন্দ্র তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১০ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াগাঁও মিলঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল সরকারি রাস্তা (গুপাট) ব্যবহার করে হাওরের ধান আনা-নেওয়াকে কেন্দ্র করে বিজয় তালুকদার ও রতিন্দ্র তালুকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালানো হলে দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকেই বিজয় তালুকদার আত্মগোপনে ছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, মামলার প্রধান আসামি বিজয় তালুকদার দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পঞ্চবাণী

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩