পঞ্চবাণী

আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্য, সিলেটে দ্বিতীয় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত ওমর ফারুক

বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক সিলেটে দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন ওমর ফারুক। তিনি বিয়ানীবাজার থানা-র অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১৯ মে) বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তন-এ আয়োজিত সিলেট জেলা পুলিশের বিশেষ মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্চের নবাগত ডিআইজি ড. মো. জিল্লুর রহমান। তিনি বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য শেষে ওসি ওমর ফারুকের হাতে কৃতিত্বের পুরস্কার তুলে দেন।

সভায় সভাপতিত্ব করেন, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। এসময় সিলেট জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিয়ানীবাজার থানা এলাকায় চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করার পাশাপাশি ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। থানা পুলিশের সফল অভিযানে মাদক কারবারি ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার সম্ভব হয়েছে। অপরাধ দমন, উদ্ধার অভিযান এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ওসি ওমর ফারুককে এ সম্মাননায় ভূষিত করা হয়।

স্থানীয়দের মতে, ওসি ওমর ফারুক বিয়ানীবাজার থানায় যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বিয়ানীবাজার থানা পুলিশের সকল সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

বুধবার, ২২ জুলাই ২০২৬

বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক সিলেটে দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন ওমর ফারুক। তিনি বিয়ানীবাজার থানা-র অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১৯ মে) বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তন-এ আয়োজিত সিলেট জেলা পুলিশের বিশেষ মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্চের নবাগত ডিআইজি ড. মো. জিল্লুর রহমান। তিনি বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য শেষে ওসি ওমর ফারুকের হাতে কৃতিত্বের পুরস্কার তুলে দেন।

সভায় সভাপতিত্ব করেন, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। এসময় সিলেট জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিয়ানীবাজার থানা এলাকায় চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করার পাশাপাশি ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। থানা পুলিশের সফল অভিযানে মাদক কারবারি ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার সম্ভব হয়েছে। অপরাধ দমন, উদ্ধার অভিযান এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ওসি ওমর ফারুককে এ সম্মাননায় ভূষিত করা হয়।

স্থানীয়দের মতে, ওসি ওমর ফারুক বিয়ানীবাজার থানায় যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বিয়ানীবাজার থানা পুলিশের সকল সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পঞ্চবাণী

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩