উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শাহিন আহমদ, বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধিঃ ||
সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন ওমর ফারুক। তিনি বিয়ানীবাজার থানা-র অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।মঙ্গলবার (১৯ মে) বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তন-এ আয়োজিত সিলেট জেলা পুলিশের বিশেষ মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্চের নবাগত ডিআইজি ড. মো. জিল্লুর রহমান। তিনি বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য শেষে ওসি ওমর ফারুকের হাতে কৃতিত্বের পুরস্কার তুলে দেন।সভায় সভাপতিত্ব করেন, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। এসময় সিলেট জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।জানা গেছে, বিয়ানীবাজার থানা এলাকায় চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করার পাশাপাশি ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। থানা পুলিশের সফল অভিযানে মাদক কারবারি ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার সম্ভব হয়েছে। অপরাধ দমন, উদ্ধার অভিযান এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ওসি ওমর ফারুককে এ সম্মাননায় ভূষিত করা হয়।স্থানীয়দের মতে, ওসি ওমর ফারুক বিয়ানীবাজার থানায় যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বিয়ানীবাজার থানা পুলিশের সকল সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।