পঞ্চবাণী

সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

পাহাড়-টিলা-পাথর, পান আর নানা ঐতিহ্যের ধারক সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরকে পৌরসভা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে সুবাদে সিলেট জেলায় যুক্ত হতে যাচ্ছে নতুন আরেকটি পৌরসভা।

স্থানীয় সরকারের পরিধি সম্প্রসারণ এবং নাগরিক সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে নতুন এই পৌরসভা গঠনের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পৌরসভা গঠিত হলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা উন্নত অবকাঠামো, পরিকল্পিত নগরায়ণ এবং আধুনিক নাগরিক সেবার সুবিধা পাবেন।

গত ১৪ জুলাই মঙ্গলবার সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার নির্ধারিত এলাকাকে শহর এলাকা ঘোষণার নিমিত্বে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে গত ৯ জুলাই এসআরও নং ২৮১-আইন/২০২৬ প্রজ্ঞাপন জারি করা হয়। পরে মঙ্গলবার প্রজ্ঞাপনটি জনসমক্ষে প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ড. আশফিকুন নাহার।

প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (১) অনুযায়ী সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার তফসিলে উল্লেখিত পল্লী এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করেছে সরকার।

এতে বলা হয়েছে, আইনের ধারা ৩-এর উপধারা (৩) অনুযায়ী প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চাইলে এ প্রস্তাবের বিরুদ্ধে সরকারের কাছে লিখিত আপত্তি জানাতে পারবে।

এছাড়া একই আইনের ধারা ৩-এর উপধারা (৪) অনুযায়ী, উত্থাপিত কোনো আপত্তি থাকলে সরকার তা ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করবে। 

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

বুধবার, ২২ জুলাই ২০২৬

সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

পাহাড়-টিলা-পাথর, পান আর নানা ঐতিহ্যের ধারক সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরকে পৌরসভা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে সুবাদে সিলেট জেলায় যুক্ত হতে যাচ্ছে নতুন আরেকটি পৌরসভা।

স্থানীয় সরকারের পরিধি সম্প্রসারণ এবং নাগরিক সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে নতুন এই পৌরসভা গঠনের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পৌরসভা গঠিত হলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা উন্নত অবকাঠামো, পরিকল্পিত নগরায়ণ এবং আধুনিক নাগরিক সেবার সুবিধা পাবেন।

গত ১৪ জুলাই মঙ্গলবার সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার নির্ধারিত এলাকাকে শহর এলাকা ঘোষণার নিমিত্বে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে গত ৯ জুলাই এসআরও নং ২৮১-আইন/২০২৬ প্রজ্ঞাপন জারি করা হয়। পরে মঙ্গলবার প্রজ্ঞাপনটি জনসমক্ষে প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ড. আশফিকুন নাহার।

প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (১) অনুযায়ী সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার তফসিলে উল্লেখিত পল্লী এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করেছে সরকার।

এতে বলা হয়েছে, আইনের ধারা ৩-এর উপধারা (৩) অনুযায়ী প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চাইলে এ প্রস্তাবের বিরুদ্ধে সরকারের কাছে লিখিত আপত্তি জানাতে পারবে।

এছাড়া একই আইনের ধারা ৩-এর উপধারা (৪) অনুযায়ী, উত্থাপিত কোনো আপত্তি থাকলে সরকার তা ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করবে। 

পঞ্চবাণী

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩