পঞ্চবাণী

বৈরাগীবাজারে কুশিয়ারা নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন ইউএনও উম্মে হাবিবা মজুমদার

সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকায় কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার।

মঙ্গলবার (১২ মে) বিকাল ৪টায় তিনি জেটিগাট থেকে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে তিনি দ্রুতই বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন প্রতিরোধমূলক কাজ শুরু করার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে স্থায়ী সমাধান হিসেবে সিসি ব্লক স্থাপনের জন্য প্রস্তাবনা পাঠানো হবে বলেও জানান তিনি।

ইউএনও উম্মে হাবিবা মজুমদার বলেন, নদীর গভীরতা কমে যাওয়ায় স্রোতের চাপ বাজার সংলগ্ন এলাকায় ভাঙনকে তীব্র করেছে। দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করা হবে এবং স্থায়ী প্রতিরক্ষার জন্য সিসি ব্লক প্রকল্পের উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, একসময় যে স্থানটি ছিল বাজার ও জনসমাগমের কেন্দ্রবিন্দু, যেখানে প্রতিদিন সবজির বাজার বসত এবং কেন্দ্রীয় জামে মসজিদে যাতায়াত করতেন শত শত মানুষ, তা এখন নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে।

তারা আরও জানান, বাজারের দোকানপাট, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বসতবাড়ি যেকোনো মুহূর্তে নদীতে বিলীন হয়ে যেতে পারে। ইতোমধ্যে নদী তীরবর্তী বেশ কয়েকটি স্থাপনা ভেঙে নদীতে তলিয়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বৈরাগীবাজার (কুশিয়ারা নদী) সংলগ্ন এলাকা ও কেন্দ্রীয় জামে মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ/সংস্কার সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে  (স্মারক নং: ০৫.৪৬.৯১১৭.০০০.৪৮.০০২.২০২৬.৪৪১)।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ৫নং কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান, বায়তুল মোয়াজ্জেম কেন্দ্রীয় জামে মসজিদের  সাবেক সভাপতি জিয়াউল ইসলাম মাস্টার, বৈরাগীবাজার বণিক সমিতির সভাপতি আবুল কালাম মনু, সাধারণ সম্পাদক ডা. সামছুল হক, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক গোপাল চন্দ্র দাস, প্রচার সম্পাদক খাদেল আহমদ ও ইকবাল হোসেন, উন্নয়ন বিষয়ক সম্পাদক জয়নুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও সাবেক উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস ছালাম (আবুল), শিব্বির আহমদ, হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, এখনই উদ্যোগ না নিলে ঐতিহ্যবাহী বৈরাগীবাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

বুধবার, ২২ জুলাই ২০২৬

বৈরাগীবাজারে কুশিয়ারা নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন ইউএনও উম্মে হাবিবা মজুমদার

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩