পঞ্চবাণী

নাম্বারপ্লেইট বিহীন অবৈধ অটোরিকশার অবাধ চলাচলে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি’র উদ্বেগ

নাম্বারপ্লেইট বিহীন সিএনজিচালিত অবৈধ ফোরস্ট্রোক অটোরিকশার অবাধ চলাচলে সৃষ্ট সিলেটবাসীর চরম নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট

গত ১৮ জুলাই শনিবার রাতে নগরির স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সদর দক্ষিণ তথা দক্ষিণ সুরমা এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট আয়োজিত সভার এক প্রস্তাবে এ দাবি জানানো হয়।

প্রস্তাবে বলা হয়, সাধারণ জনগণের নিরাপত্তা রক্ষায় অবিলম্বে নাম্বারপ্লেইট বিহীন সিএনজিচালিত অবৈধ ফোরস্ট্রোক অটোরিকশা বন্ধ করতে হবে অথবা এসব অটোরিকশাকে যথাযথ নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন দিতে হবে।

প্রস্তাবে আরো বলা হয়, পত্র-পত্রিকায় প্রকাশিত তথ্যানুযায়ী সিলেটে প্রায় সাড়ে ২১ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। এরমধ্যে সাড়ে ১০ হাজারের বৈধতা থাকলেও ১১ হাজারেরও বেশী অটোরিকশা অনুমোদনহীন অবৈধ অবস্থায় নির্বিঘ্নে চলাচল করছে। নাম্বারপ্লেইট না থাকায় এসব অবৈধ অটোরিকশা ছিনতাই-রাহাজানী, মাদক পরিবহন, অসামাজিক কার্যকলাপ এবং চোরাচালানীর মতো অপকর্মে ব্যবহৃত হচ্ছে। নাম্বারপ্লেইট না থাকায় এসব অবৈধ অটোরিকশা রাজপথে চলাচলকালে কোন দূর্ঘটনা ঘটালেও প্রশাসন খোঁজে পাচ্ছে না। এসব কারণে নাম্বারপ্লেইট বিহীন অবৈধ অটোরিকশা নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। জনমনে সৃষ্ট আতঙ্ক দূরীকরণ ও জনস্বার্থে যত দ্রুত সম্ভব এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ অপরিহার্য হয়ে দেখা দিয়েছে।

প্রস্তাবে বলা হয়, শুধু জনগণের আতঙ্ক দূরীকরণ নয়, নাম্বারপ্লেইট বিহীন অবৈধ অটোরিকশাগুলোকে রেজিস্ট্রেশন দিলে সরকারেরও রাজস্ব বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের একটি অংশের দূর্নীতি বন্ধ হবে এবং একই সাথে জনপ্রশাসনে শৃংখলা আসবে।

অপর এক প্রস্তাবে সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ সদর দক্ষিণ তথা দক্ষিণ সুরমা এলাকার প্রত্যেকটি রাজপথ ও ফুটপাত অবিলম্বে স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি জানানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, সদর দক্ষিণ তথা দক্ষিণ সুরমা এলাকায় যানজট নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। অথচ, প্রত্যেকটি সড়ক ও ফুটপাত দখল করে বেপরোয়া ব্যবসায়ীরা পসরা সাজিয়ে সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করে চলেছেন। কিন্তু, দুর্ভাগ্যের ব্যাপার যে, সংশ্লিষ্ট প্রশাসন এই জবরদখলদার চক্রের বিরুদ্ধে বলিষ্ট ও স্থায়ী কোন ব্যবস্থা নিচ্ছে না।

সভায় সিলেটের সদর দক্ষিণ তথা দক্ষিণ সুরমার কৃতীসন্তান ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মনোনীত হওয়ায় সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেটর পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়। শিগগির-ই তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।

সাংগঠনিক প্রস্তাবে সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেটর ২১ দফা সুপারিশ বা দাবিনামা চূড়ান্তকরণ করা হয়। সদর দক্ষিণ তথা দক্ষিণ সুরমার উন্নয়নে এই ২১ দফা সুপারিশ বা দাবিনামার অনুলিপি চলতি মাসের মধ্যে সিলেট-১ আসনের এমপি, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট-৩ আসনের এমপি মোহাম্মদ আব্দুল মালিক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম বরাবরে স্মারকলিপি আকারে পেশ করা হবে।

সংগঠনের আহবায়ক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলর-এর পরিচালনায় এতে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন শাহ আহমদুর রব, আব্দুল মালেক তালুকদার, জাহাঙ্গীর খান, নুরুল ইসলাম সুমন, শেখ মোঃ লায়েক মিয়া, সেলিম আহমদ শেমিম, হাজী মোঃ ফুল মিয়া, মোঃ ফখরুল হাসান, মোঃ খলিল মিয়া, শাহ মোঃ এখলাছ মিয়া, কিবরিয়া আহমদ অপু, সেলিম আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

বুধবার, ২২ জুলাই ২০২৬

নাম্বারপ্লেইট বিহীন অবৈধ অটোরিকশার অবাধ চলাচলে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি’র উদ্বেগ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩