পঞ্চবাণী

ঐতিহ্যবাহী বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে

খশিরবন্দ (কইরবন্দ) মিডবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন

পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে খশিরবন্দ (কইরবন্দ) যুব সংঘের আয়োজনে খশিরবন্দ (কইরবন্দ) মিডবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৪ ঘটিকায় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় রাংজিয়ল পাওয়ারফুল এফ.সি ফুটবল একাদশ এবং গড়র বন্দ ওয়ারিয়র্স ফুটবল একাদশ।

ম্যাচের শুরু থেকেই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে গড়র বন্দ ওয়ারিয়র্স ফুটবল একাদশ। আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রেখে একের পর এক গোল করে তারা ম্যাচে একচেটিয়া আধিপত্য বিস্তার করে। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় ব্যবধানে জয় লাভ করে গড়র বন্দ ওয়ারিয়র্স ফুটবল একাদশ দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। দলের জয় উদযাপনে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। ১ম গোল দাতার পুরস্কার অর্জন করেন, গড়র বন্দ ওয়ারিয়র্স ফুটবল একাদশের আহমেদ অপু।  

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী আছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাহেদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং কুড়ারবাজার ইউপি সদস্য জালাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী, জামাল কুদ্দুছ যুব সংঘের সভাপতি বজলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী হাজী মুজিবুর রহমান, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ছফর উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক কৃতি ফুটবলার সাইদুর রহমানসহ বৈরাগীবাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।

সভাপতির বক্তব্যে আছার উদ্দিন বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, নেতৃত্ব এবং পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। এমন আয়োজন তরুণদের সুস্থ মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খশিরবন্দ যুব সংঘের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

প্রধান অতিথি সাহেদ আহমদ বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফুটবল আমাদের সংস্কৃতি ও ঐক্যের প্রতীক। তরুণদের শরীর ও মন সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। আজকের যুবসমাজ যদি মাঠমুখী হয়, তাহলে সমাজ থেকে অপরাধ, মাদক ও অসামাজিক কার্যক্রম অনেকাংশে কমে আসবে। আমি আশা করি, এই টুর্নামেন্ট এলাকার যুবকদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করবে।

খেলা শেষে খশিরবন্দ(কইরবন্দ) যুব সংঘের পক্ষ থেকে টুর্নামেন্টটি সফল করতে সকল অতিথি, খেলোয়াড় ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

বুধবার, ২২ জুলাই ২০২৬

খশিরবন্দ (কইরবন্দ) মিডবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩