পঞ্চবাণী

বিয়ানীবাজার বিএনপিতে সাংগঠনিক পরিবর্তন, সাধারণ সম্পাদকের দায়িত্বে নতুন মুখ

দলীয় রাজনীতে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ছরওয়ার হোসেনের পদ সাময়িকভাবে স্থগিত করেছে সিলেট জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১১ জুন) জেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে উত্থাপিত দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দলীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।

জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এ সাংগঠনিক সিদ্ধান্ত অনুমোদন করেন।

এ বিষয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক নিয়ম অনুসরণ করে মো. ছরওয়ার হোসেনের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

রাজনৈতিক সূত্রে জানা যায়, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর মনোনয়নকে কেন্দ্র করে প্রকাশ্যে বিরোধিতাসহ বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ছরওয়ার হোসেন দীর্ঘদিন ধরেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। স্থানীয় নেতাকর্মীদের একটি অংশের দাবি, তার কিছু কর্মকাণ্ড দলের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এসব অভিযোগ ও বিতর্কের ধারাবাহিকতায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

সাম্প্রতিক এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন সমীকরণ তৈরি হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

বুধবার, ২২ জুলাই ২০২৬

বিয়ানীবাজার বিএনপিতে সাংগঠনিক পরিবর্তন, সাধারণ সম্পাদকের দায়িত্বে নতুন মুখ

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

দলীয় রাজনীতে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ছরওয়ার হোসেনের পদ সাময়িকভাবে স্থগিত করেছে সিলেট জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১১ জুন) জেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে উত্থাপিত দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দলীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।

জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এ সাংগঠনিক সিদ্ধান্ত অনুমোদন করেন।

এ বিষয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক নিয়ম অনুসরণ করে মো. ছরওয়ার হোসেনের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

রাজনৈতিক সূত্রে জানা যায়, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর মনোনয়নকে কেন্দ্র করে প্রকাশ্যে বিরোধিতাসহ বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ছরওয়ার হোসেন দীর্ঘদিন ধরেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। স্থানীয় নেতাকর্মীদের একটি অংশের দাবি, তার কিছু কর্মকাণ্ড দলের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এসব অভিযোগ ও বিতর্কের ধারাবাহিকতায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

সাম্প্রতিক এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন সমীকরণ তৈরি হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

পঞ্চবাণী

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩