আটককৃতরা হলেন— ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি এবং
আশরাফুল আহমদ শাফি।
স্থানীয় সূত্র জানায়,
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান
অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলে
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভকারীরা আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি
এবং তাদের ভাষ্য অনুযায়ী ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান।
এদিকে সামাজিক
যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ‘জয়
বাংলা’ স্লোগান দিতে দিতে মিছিলকারীরা নবাব রোডের একটি অংশ
অতিক্রম করছেন। ভিডিওতে সড়কের বিপরীত পাশে পুলিশের একটি গাড়ি অবস্থান করতে দেখা
গেলেও মিছিলকারীদের তাৎক্ষণিকভাবে বাধা দিতে দেখা যায়নি। প্রত্যক্ষদর্শীদের মতে,
মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা তুলনামূলক বেশি থাকায় ঘটনাস্থলে তাৎক্ষণিক হস্তক্ষেপ
সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা
গেছে, নবাব রোডের পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেট অভিমুখে প্রায় ৪০ থেকে
৫০ জন নেতাকর্মী এ ঝটিকা মিছিল বের করেন। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল ও
আশপাশের এলাকা থেকে চারজনকে আটক করা হয়। পরে তাদের কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়
এবং দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন
পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, “নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের মিছিলের ঘটনায় চারজনকে
আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে
পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর
সম্পাদক: এম এ ওমর
প্রকাশক: জি.সি দাস
আপনার মতামত লিখুন