বিশ্বখ্যাত ব্রিটিশ পপ তারকা Dua Lipa এবার প্রযুক্তি প্রতিষ্ঠান Samsung Electronics–এর বিরুদ্ধে বড় অঙ্কের আইনি লড়াইয়ে নেমেছেন। অনুমতি ছাড়া তার ছবি ব্যবহার করে টেলিভিশন বিক্রি ও বিপণনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১৫ মিলিয়ন মার্কিন ডলারের মামলা করেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮৩ কোটি ৫৬ লাখ টাকার বেশি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্টে দায়ের করা মামলায় দ্যুয়া লিপার অভিযোগ, তার একটি কপিরাইটকৃত ছবি ব্যবহার করে টিভির প্যাকেজিং ও প্রচারণামূলক উপকরণ তৈরি করেছে স্যামসাং। এর ফলে ভোক্তাদের কাছে এমন ধারণা তৈরি হয়েছে যে তিনি প্রতিষ্ঠানটির পণ্যের সঙ্গে যুক্ত বা পণ্যটির অনুমোদন দিয়েছেন।
মামলার নথিতে উল্লেখ করা হয়, ব্যবহৃত ছবিটির শিরোনাম ছিল ‘Dua Lipa – Backstage at Austin City Limits, 2024’। ছবিটি দ্যুয়া লিপার নিজস্ব কপিরাইটের আওতাভুক্ত বলে দাবি করা হয়েছে।
দ্যুয়া লিপার আইনজীবীরা আদালতে জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন যে “টিভিতে দ্যুয়া লিপা আছেন বলেই তারা পণ্যটি কিনতে আগ্রহী।” এতে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ছবিটি স্যামসাংয়ের বিপণনে প্রভাব ফেলেছে এবং বাণিজ্যিক সুবিধা এনে দিয়েছে।
তার পক্ষ থেকে আরও বলা হয়েছে, অনুমতি ছাড়া এভাবে ছবি ব্যবহার করায় তার ব্র্যান্ড ইমেজ ও বাণিজ্যিক মূল্য ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ভোক্তাদের কাছেও বিভ্রান্তিকর বার্তা গেছে যে তিনি পণ্যটির আনুষ্ঠানিক সমর্থক।
অন্যদিকে, Samsung Electronics জানিয়েছে, চলমান আইনি প্রক্রিয়া নিয়ে তারা এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চায় না।
জানা গেছে, গত বছর থেকেই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন Dua Lipa। তবে অভিযোগ অনুযায়ী, স্যামসাং ছবি সরাতে অস্বীকৃতি জানালে শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নেন এই বিশ্বখ্যাত পপ তারকা।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর
সম্পাদক: এম এ ওমর
প্রকাশক: জি.সি দাস
আপনার মতামত লিখুন