পঞ্চবাণী

গুতেরেসের উত্তরসূরি হতে দৌড়ে নতুন মুখ, প্রার্থী এখন সাতজন

জাতিসংঘের নতুন মহাসচিব কে? প্রতিযোগিতায় এখন সাত প্রার্থী

জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং প্রতিযোগিতার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন আরও একজন প্রার্থী। ফলে মহাসচিব হওয়ার দৌড়ে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।

সর্বশেষ প্রার্থী হিসেবে নাম এসেছে উগান্ডার বিরোধীদলীয় নেতা ও সাবেক জাতিসংঘ কর্মকর্তা ওলারা ওতুন্নুর। উগান্ডা সরকারের মনোনয়নে ৭৫ বছর বয়সী ওতুন্নুর প্রার্থিতা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর কাছে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ওতুন্নু জাতিসংঘে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত তৎকালীন মহাসচিব কফি আনানের অধীনে তিনি আন্ডার সেক্রেটারি জেনারেল এবং শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতিসংঘে উগান্ডার স্থায়ী প্রতিনিধি এবং স্বল্প সময়ের জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন।

রাজনীতিতেও রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ। ২০১১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে উগান্ডা পিপলস কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও দীর্ঘদিনের শাসক ইওয়েরি মুসেভেনির কাছে পরাজিত হন। মুসেভেনি ১৯৮৬ সাল থেকে দেশটির ক্ষমতায় রয়েছেন।

এর আগে মহাসচিব পদে প্রার্থিতা ঘোষণা করেছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট, ইকুয়েডরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফের্নান্দা এস্পিনোসা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি, কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান, গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রদ্রিগেস-বার্কেট এবং সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সাল।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পছন্দের প্রার্থী হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নাম উল্লেখ করলেও, এখন পর্যন্ত তার আনুষ্ঠানিক প্রার্থিতা নিয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার ছয়জন ঘোষিত প্রার্থী টেলিভিশনে সম্প্রচারিত এক বিতর্কে অংশ নেন। আগামী ৩০ জুলাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্র রুদ্ধদ্বার বৈঠকে ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী বাছাই করবে। কোনো প্রার্থী অন্তত নয়টি ভোট অর্জন এবং পাঁচ স্থায়ী সদস্যের কারও ভেটো এড়াতে না পারা পর্যন্ত ভোটগ্রহণ চলতে থাকবে।

নিরাপত্তা পরিষদের সুপারিশের পর নির্বাচিত প্রার্থীর নাম অনুমোদনের জন্য সাধারণ পরিষদে পাঠানো হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ১ জানুয়ারি নতুন মহাসচিব দায়িত্ব গ্রহণ করবেন।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

বুধবার, ২৯ জুলাই ২০২৬

জাতিসংঘের নতুন মহাসচিব কে? প্রতিযোগিতায় এখন সাত প্রার্থী

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩