পঞ্চবাণী

সিলেটের যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা, আসছে একাধিক মেগা প্রকল্প

সিলেটকে আধুনিক নগরী গড়তে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার-আব্দুল মুক্তাদির

সিলেটকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরীর সৌন্দর্য বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন এবং সড়ক অবকাঠামোর দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

২৫ জুলাই শনিবার সিলেট সার্কিট হাউসে সড়ক ও জনপথ বিভাগ এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, নগরবাসীর দৈনন্দিন ভোগান্তি কমাতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সিলেট শহরের যানজট কমাতে আম্বরখানা থেকে লাক্কাতুরা পর্যন্ত নতুন সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং সিলেটবাসী এর সুফল ভোগ করবেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরের জামান চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেট অঞ্চলের সড়ক উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত করা হচ্ছে। সিলেটফেঞ্চুগঞ্জমৌলভীবাজার সড়ক প্রশস্তকরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাক্কাতুরা এবং লাক্কাতুরা থেকে টিবি গেট পর্যন্ত একটি বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে, যা ভবিষ্যতে নগরীর যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে। 

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

বুধবার, ২৯ জুলাই ২০২৬

সিলেটকে আধুনিক নগরী গড়তে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার-আব্দুল মুক্তাদির

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩