ইরানে
নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এবার ইরানের বিভিন্ন স্থানে হামলায় অন্তত
৮ জন বেসামিরক নাগরিক নিহত এবং ৫টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
১৬
জুলাই বৃহস্পতিবার রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ষষ্ঠ রাতের
মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
সেন্টকম
এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে (ইস্টার্ন টাইম) যুক্তরাষ্ট্রের
সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে সর্বশেষ বড় ধরণের হামলার অভিযান সম্পন্ন করেছে।
হামলায় ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক রসদ অবকাঠামো
এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ৫০
হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং তারা সতর্ক, প্রাণঘাতী ও প্রস্তুত
অবস্থায় রয়েছে।
ইরানের
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, টানা ষষ্ঠ রাতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব
ইরানের বিভিন্ন শহর এবং ৫টি সেতুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দক্ষিণাঞ্চলীয়
বন্দরনগরী বান্দার আব্বাসের একটি আবাসিক এলাকায় মার্কিন হামলায় একজন নিহত এবং ৮জন
আহত হয়েছেন।
অন্যদিকে,
হরমোজগান প্রদেশের বান্দার খামিরের কাছে দু’টি সেতুতে পৃথক হামলায় ৭জন
নিহত এবং ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আইআরআইবি।
এছাড়া
কেশম দ্বীপের দক্ষিণ উপকূলে ৪টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তাসনিম নিউজ এজেন্সির
তথ্য মতে, হরমোজগান প্রদেশের সিরিক এলাকাতেও একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
হামলায় বান্দার আব্বাস-শিরাজ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এরফলে আশপাশের এলাকায়
বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।
ইরানি
গণমাধ্যমের খবরে বলা হয়, বান্দার আব্বাসের পশ্চিমে ৩টি এবং দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে
দু’টি
বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মেহের
নিউজ এজেন্সির তথ্য মতে, বন্দর আব্বাসে হামলায় প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে
একটি টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে
নিশ্চিত করা হয়নি।
সর্বশেষ
ফার্স নিউজ এজেন্সি জানায়, মার্কিন হামলায় মোট ৫টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে
গারিভেহ ও কাহুরেস্তান সেতু রয়েছে।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর
সম্পাদক: এম এ ওমর
প্রকাশক: জি.সি দাস
আপনার মতামত লিখুন