আফগানিস্তানে
জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং জাতিসংঘ সহায়তা মিশন ইন আফগানিস্তান
(ইউএনএএমএ)-এর প্রধান হিসেবে বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমাকে নিয়োগ দিয়েছেন
আন্তোনিও গুতেরেস।
১৫
জুলাই বুধবার জাতিসংঘের মুখপাত্রের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বিবৃতিতে
বলা হয়, রাবাব ফাতিমা এ দায়িত্বে কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত
হবেন।
জাতিসংঘ
মহাসচিব আন্তোনিও গুতেরেস দায়িত্ব পালনকালে রোজা ওতুনবায়েভার অবদানের জন্য তাকে
ধন্যবাদ জানান। একই সঙ্গে বর্তমানে ইউএনএএমএর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব
পালনকারী কানাডার জর্জেট গ্যাগননের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বর্তমানে
রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি),
স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর (এসআইডিএস)
বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘের
বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারি দায়িত্ব পালনের ৩০ বছরেরও
বেশি অভিজ্ঞতা রয়েছে রাবাব ফাতিমার। তার অভিজ্ঞতার মধ্যে রয়েছে দ্বি-পক্ষীয় ও
বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, আন্তর্জাতিক পর্যায়ে অ্যাডভোকেসি, কর্মসূচি
প্রণয়ন এবং বাস্তবায়ন।
বর্তমান
দায়িত্ব গ্রহণের আগে তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘে
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি (রাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন করেন।
সেই
সময়ে তিনি ইউনিসেফ এবং ইউএন উইমেন-এর নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন
করেন। এছাড়া ২০২২ সালে তিনি প্রথম নারী হিসেবে জাতিসংঘের পিসবিল্ডিং কমিশনের
চেয়ারম্যান নির্বাচিত হন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের
সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।
-সৌজন্যে আনাদোলু এজেন্সি

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর
সম্পাদক: এম এ ওমর
প্রকাশক: জি.সি দাস
আপনার মতামত লিখুন