পঞ্চবাণী

বৃক্ষরোপণ সবুজ বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে পাঁচ কোটি গাছের চারা রোপণের অংশ হিসেবে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট'র উদ্যোগে উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত বনজ ও ফলদ গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৯ জুন সোমবার বিকেলে উপজেলার সিলাম ইউনিয়নের তেলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও দক্ষিণ তেলিপাড়া পাঞ্জেগানা মসজিদ প্রাঙ্গনে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসুচির উদ্বোধন করেন জেলা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল।

প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার আলীর পরিচালনায় বৃক্ষ রোপণ পূর্ববর্তী সংক্ষিপ্ত অলোচনায় প্রধান অতিথি'র বক্তব্যে হাজী তাজরুল ইসলাম তাজুল বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ শুরু করেছেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের এ কর্মসূচি বাস্তবায়ন হলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরণ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তেলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কমিটির আহবায়ক সারোয়ার আহমদ, উপজেলা বিএনপি'র প্রচার সম্পাদক রাসেল আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ সেবুল আহমদ, আলাই মিয়া, মনু মিয়া, ফুরুক মিয়া, বকুল আহমদ, মোঃ উজ্জল আহমদ, মোঃ রুমন আহমদ, নাবিল আহমদ প্রমুখ।

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট'র কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, প্রচার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক এমরান ফয়ছল, দপ্তর ও পাঠাগার সম্পাদক ইসমাইল আলী টিপু এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর তালুকদার।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

বুধবার, ২২ জুলাই ২০২৬

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩