মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক আলমগীর হোসেন। তিনি দৈনিক বাংলাদেশ বুলেটিন, জনবানী মাল্টিমিডিয়ার কমলগঞ্জ প্রতিনিধি, দৈনিক পঞ্চবাণী কমলগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
গত ৭ মে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলা সদর থেকে শমশেরনগর ফেরার পথে বড়ছেগ এলাকার পুরাতন পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সাংবাদিক আলমগীর হোসেন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
চিকিৎসক সূত্রে জানা যায়, দুর্ঘটনায় তার ডান পায়ের তিনটি আঙুলের রগ ছিঁড়ে যায় এবং একটি আঙুল ভেঙে গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। সহকর্মী সাংবাদিকরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সড়ক দুর্ঘটনায় দৈনিক পঞ্চবাণীর কমলগঞ্জ প্রতিনিধি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক পঞ্চবাণী পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও পাঠকদের কাছে তাঁর রোগমুক্তি ও সুস্থতার জন্য আন্তরিক দোয়া কামনা করছি। আল্লাহ যেন তাঁকে এই কঠিন সময় ধৈর্য ও শক্তি দান করেন।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর
সম্পাদক: এম এ ওমর
প্রকাশক: জি.সি দাস
আপনার মতামত লিখুন