পঞ্চবাণী

সিলেট-সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, পৃথক ঘটনায় আরোও এক নারীর মৃত্যু

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালপুরের বদিরগাঁও এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (৪ মে) বিকেলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত চারজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রমে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করেন। এখন পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে, একই দিনে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

সুনামগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চৌধুরী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

বুধবার, ২২ জুলাই ২০২৬

সিলেট-সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, পৃথক ঘটনায় আরোও এক নারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালপুরের বদিরগাঁও এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (৪ মে) বিকেলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত চারজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রমে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করেন। এখন পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে, একই দিনে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

সুনামগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চৌধুরী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে তিনি উল্লেখ করেন।

পঞ্চবাণী

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩