পঞ্চবাণী

সড়ক দূর্ঘটনা

সিলেট-ঢাকা মহাসড়কে বাস খাদে, নারী-শিশুসহ ৪ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার আরস আলী মুন্সি (৭০) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০)।খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে দিগন্ত পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বৈশ্বামোড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে চাপ দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।দুর্ঘটনার পর ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং আহতদের হাসপাতালে পাঠান।দুর্ঘটনার কারণ ও ট্রাকটির বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট-ঢাকা মহাসড়কে বাস খাদে, নারী-শিশুসহ ৪ নিহত