ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি (নন-কমিউনিকেবল ডিজিজ) কর্নার এবং রিফিলিং সেন্টার হিসেবে পরিচালিত ধারণ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের, সার্ভেইল্যান্স মেডিকেল অফিসার ডা. দেবদুলাল দে পরাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও রিজলভ টু সেভ লাইভস (যুক্তরাষ্ট্র)-এর প্রোডাক্ট লিড অভিষেক সুধাকর এবং আইটি স্পেশালিস্ট মুহতামিম ফুয়াদ নাহিদসহ অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে প্রতিনিধি দলকে স্বাগত জানান আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহ এমাজুর রহমান তালুকদার, মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবুবকর রনি, নার্সিং অফিসার জয়নুল আবেদীন ও নার্সিং অফিসার সম্পা।পরে প্রতিনিধি দল রিফিলিং সেন্টার হিসেবে পরিচালিত ধারণ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় ক্লিনিকে উপস্থিত ছিলেন সিএইচসিপি মো. আকরাম চৌধুরী।
ধারণ কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. আকরাম চৌধুরী বলেন, “কমিউনিটি ক্লিনিক আজ বাংলাদেশের স্বাস্থ্যসেবার এক অনন্য সফলতার মডেল, যা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত এবং বিশ্বে একটি রোল মডেল হিসেবে স্বীকৃত। গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আমাদের কমিউনিটি ক্লিনিকে শিশু, নারী ও সাধারণ রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব ও প্রসবপরবর্তী সেবা, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কার্যক্রম, পুষ্টি পরামর্শ এবং সারাদেশে কমিউনিটি ক্লিনিকে স্বাভাবিক (নরমাল) ডেলিভারি সেবাও নিশ্চিত করা হচ্ছে।
বর্তমানে অসংক্রামক রোগ যেমন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য নিয়মিত স্ক্রিনিং, পরামর্শ এবং ওষুধ রিফিলিং সেবাও চালু রয়েছে। এতে সাধারণ মানুষ খুব সহজে এবং বিনামূল্যে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারছেন।
কমিউনিটি ক্লিনিকের সেবায় স্থানীয় জনগণ অত্যন্ত সন্তুষ্ট। জনগণের সহযোগিতা, কমিউনিটি গ্রুপের সক্রিয় অংশগ্রহণ এবং সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে স্বাস্থ্যসেবার এই মডেল আরও শক্তিশালী হচ্ছে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও কমিউনিটি ক্লিনিক দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।”
কমিউনিটি ক্লিনিকের পক্ষ থেকে প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান কমিউনিটি গ্রুপের সভাপতি ও ফেঞ্চুগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি রবীন্দ্র কুমার নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি গ্রুপের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফয়েজ আহমদ কয়ছর, কমিউনিটি গ্রুপের সদস্য ও ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্দিক আলী, সাবেক ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম, সাব্বির আহমদ চৌধুরী, ফুল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে প্রতিনিধি দল এনসিডি কর্নার ও কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির অগ্রগতি, রোগীদের সেবা প্রদান ব্যবস্থা এবং ওষুধ সরবরাহ ও রিফিলিং কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের পরিদর্শন ও তদারকির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও গতিশীল হবে।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর
সম্পাদক: এম এ ওমর
প্রকাশক: জি.সি দাস
আপনার মতামত লিখুন