শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং সঞ্চয় ও আধুনিক ব্যাংকিং সেবার বিষয়ে ধারণা দিতে সুনামগঞ্জের দিরাই উচ্চ বিদ্যালয়ে ‘আর্থিক সাক্ষরতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে দিরাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আইএফআইসি ব্যাংক পিএলসি এ সেমিনারের আয়োজন করে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদর হাসান অলেকের সভাপতিত্বে এবং আইএফআইসি ব্যাংকের দিরাই উপশাখার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. নাঈম আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির সুনামগঞ্জ শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার মো. আশফাকুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মো. হারুন-অর-রশীদ চৌধুরী, বজ্রবল্লভ দাস, মো. আব্দুর নুর, কৃপেশ রঞ্জন রায়, মো. আব্দুস সালামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সেমিনারে শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, সঞ্চয়ের গুরুত্ব, বাজেট প্রণয়ন, ডিজিটাল লেনদেনে নিরাপত্তা এবং আধুনিক ব্যাংকিং সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর এ সময়ে শিক্ষার্থীদের আর্থিক জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং সঠিক অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা থাকলে ভবিষ্যতে তারা আরও দায়িত্বশীল ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। তারা আরও বলেন, শিক্ষাজীবন থেকেই অর্থ ব্যবস্থাপনার দক্ষতা অর্জন করলে শিক্ষার্থীরা ভবিষ্যতে সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর
সম্পাদক: এম এ ওমর
প্রকাশক: জি.সি দাস
আপনার মতামত লিখুন