পঞ্চবাণী

দিরাইয়ে ‘মর্নিং ফুটবল টিম’-এর আনন্দময় বনভোজন

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জের দিরাই উপজেলার ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন ধল আশ্রমে অনুষ্ঠিত হয়েছে ‘মর্নিং ফুটবল টিম দিরাই’-এর বার্ষিক বনভোজন।

শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এ বনভোজনে ক্লাবের সদস্য ও খেলোয়াড়রা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আনন্দ-আয়োজনে অংশ নেন। ভোর থেকেই সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ধল আশ্রম প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

দিনব্যাপী আয়োজনের একপর্যায়ে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। পরে মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান অংশগ্রহণকারীরা।

আয়োজকরা জানান, খেলাধুলার পাশাপাশি দলের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও দৃঢ় করাই এ বনভোজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ‘মর্নিং ফুটবল টিম’ ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানান তারা।

বনভোজন আয়োজনে সৌজন্যমূলকভাবে সহযোগিতা করেছেন দিরাইয়ের সেন মার্কেটের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘মাদানী ডিজিটাল প্রিন্ট’-এর স্বত্বাধিকারী মনসুর আহমদ।

বনভোজনে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য আশিষ ভৌমিক প্রনয়, পাবেল হাসান, আব্দুল রাজী, শাহ আলাম, শাহিন, রিপনসহ ক্লাবের অন্যান্য সদস্য ও খেলোয়াড়রা। মনোরম প্রাকৃতিক পরিবেশ, খেলাধুলা, আনন্দ-আড্ডা ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে সন্ধ্যায় এ আনন্দময় বনভোজনের সফল সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দিরাইয়ে ‘মর্নিং ফুটবল টিম’-এর আনন্দময় বনভোজন

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩