পঞ্চবাণী

দিরাই পৌর পূজা উদযাপন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড কমিটি গঠন: সভাপতি কনিক-সম্পাদক বকুল

সুনামগঞ্জের দিরাই পৌরসভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে কনিক চৌধুরীকে সভাপতি, বকুল দেবনাথকে সাধারণ সম্পাদক, রিংকু দেবনাথকে সাংগঠনিক সম্পাদক, রাকেশ সরকারকে কোষাধ্যক্ষ এবং নান্টু দাসকে সহসভাপতি করা হয়েছে।

সাবেক কাউন্সিলর হিরেন দেবনাথের সভাপতিত্বে এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিরাই পৌর শাখার আহ্বায়ক বকুল বনিক ও সদস্য সচিব বিশ্বজিৎ রায়সহ কমিটির সদস্য রবিন দাস, অসীম রায় চৌধুরী, রবীন্দ্র বৈষ্ণব, দিপংকর বনিক, হিল্লোল পুরকায়স্থ, প্রীতি দেবনাথ, মানিক চৌধুরী, দেবাশীষ দাস, সঞ্জয় তালুকদার ও দয়াময় দেবনাথ উপস্থিত ছিলেন।

এ ছাড়া কমিটি গঠনে সার্বিক সহযোগিতা করেন বীরেন্দ্র দেবনাথ, সঞ্জিত কুমার দাস, সুধা রঞ্জন মাস্টার, গোপাল চন্দ্র দে মাস্টার, দিগেন্দ্র দেবনাথ, হরিপদ দাস, রজত কুমার দাসসহ ৬ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীরা।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা পেশ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

সভায় বক্তারা ৬ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দিরাই পৌর পূজা উদযাপন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড কমিটি গঠন: সভাপতি কনিক-সম্পাদক বকুল

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাই পৌরসভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে কনিক চৌধুরীকে সভাপতি, বকুল দেবনাথকে সাধারণ সম্পাদক, রিংকু দেবনাথকে সাংগঠনিক সম্পাদক, রাকেশ সরকারকে কোষাধ্যক্ষ এবং নান্টু দাসকে সহসভাপতি করা হয়েছে।

সাবেক কাউন্সিলর হিরেন দেবনাথের সভাপতিত্বে এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিরাই পৌর শাখার আহ্বায়ক বকুল বনিক ও সদস্য সচিব বিশ্বজিৎ রায়সহ কমিটির সদস্য রবিন দাস, অসীম রায় চৌধুরী, রবীন্দ্র বৈষ্ণব, দিপংকর বনিক, হিল্লোল পুরকায়স্থ, প্রীতি দেবনাথ, মানিক চৌধুরী, দেবাশীষ দাস, সঞ্জয় তালুকদার ও দয়াময় দেবনাথ উপস্থিত ছিলেন।

এ ছাড়া কমিটি গঠনে সার্বিক সহযোগিতা করেন বীরেন্দ্র দেবনাথ, সঞ্জিত কুমার দাস, সুধা রঞ্জন মাস্টার, গোপাল চন্দ্র দে মাস্টার, দিগেন্দ্র দেবনাথ, হরিপদ দাস, রজত কুমার দাসসহ ৬ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীরা।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা পেশ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

সভায় বক্তারা ৬ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

পঞ্চবাণী

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩