পঞ্চবাণী

বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যু, সাংবাদিক মহলে শোক

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক সজীব ভট্টাচার্যের গর্ভধারিণী মা আর নেই। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিয়ানীবাজার আয়েশা হক হাসপাতালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সাংবাদিক সজীব ভট্টাচার্যের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

বুধবার এক শোকবার্তায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সজীব ভট্টাচার্যের মা ছিলেন একজন সফল মা ও আদর্শ গৃহিণী। সন্তানদের লালন-পালন ও পরিবারের প্রতি তাঁর অবদান ছিল অপরিসীম। তাঁর মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যু, সাংবাদিক মহলে শোক

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক সজীব ভট্টাচার্যের গর্ভধারিণী মা আর নেই। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিয়ানীবাজার আয়েশা হক হাসপাতালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সাংবাদিক সজীব ভট্টাচার্যের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

বুধবার এক শোকবার্তায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সজীব ভট্টাচার্যের মা ছিলেন একজন সফল মা ও আদর্শ গৃহিণী। সন্তানদের লালন-পালন ও পরিবারের প্রতি তাঁর অবদান ছিল অপরিসীম। তাঁর মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

পঞ্চবাণী

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩