পঞ্চবাণী

পুলিশে বাড়ছে জনবল, সৃষ্টি হচ্ছে ১৪ হাজার ৪০০ নতুন পদ-স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়াতে নতুন করে ১৪ হাজার ৪০০টি পদ সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৪ হাজার নিরস্ত্র সাব-ইন্সপেক্টর (এসআই), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদ রয়েছে। পদগুলো সৃষ্টির পর পর্যায়ক্রমে নিয়োগ কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের আগে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বাড়ানোর লক্ষ্যে ৪ হাজার নিরস্ত্র এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদ সৃষ্টি হলে দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি রংপুর জেলাতেও পুলিশের জনবল বাড়বে।

তিনি জানান, পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি পূরণেও সরকার পরিকল্পনা নিয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে প্রয়োজনীয় যানবাহন ও জলযান সংগ্রহ করা হবে। রাজস্ব বাজেটের আওতায় এসব সরঞ্জাম কেনার ব্যবস্থা করা হবে।

৪ হাজার নিরস্ত্র এসআই পদ সৃষ্টির বিষয়টি নিয়ে চলতি বছরের মার্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর বিভিন্ন ইউনিটে গ্রেড-১০-এর এসব পদ সৃষ্টির প্রস্তাব পর্যালোচনা করা হয়।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, সারা দেশে পুলিশের সক্ষমতা বাড়াতে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানানো হয়েছিল।

নৈতিক প্রশিক্ষণ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে পুলিশের নৈতিক প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন ওঠে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের প্রতিটি একাডেমিতে নির্দিষ্ট সময় পরপর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এসব প্রশিক্ষণে নৈতিকতা, শারীরিক সক্ষমতা ও একাডেমিক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে পৃথকভাবে শুধু নৈতিক প্রশিক্ষণের জন্য আপাতত সরকারের কোনো পরিকল্পনা নেই।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা

এদিকে গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছেএমন দাবি তুলে সরকারের পদক্ষেপ জানতে চান কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে শুধু ঢালাও বক্তব্য দিলে হবে না; সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করতে হবে। কোনো অভিযোগ বা বক্তব্য প্রমাণসহ সংসদে উপস্থাপন করা হলে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো নির্দিষ্ট ঘটনা বা তথ্য থাকলে তা সরকারের নজরে আনতে হবে। যথাযথ প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পুলিশে বাড়ছে জনবল, সৃষ্টি হচ্ছে ১৪ হাজার ৪০০ নতুন পদ-স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩