পঞ্চবাণী

বিয়ানীবাজারে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মতবিনিময়

বিয়ানীবাজার উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কাহের চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর বর্তমান সরকার গঠিত হয়েছে। সজল চৌধুরী ও সাংবাদিক তুরাবের রক্তের বিনিময়ে এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর সিলেট বিভাগের ১৩টি উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করা হচ্ছে। এর মধ্যে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় তুলনামূলক বেশি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

তিনি জানান, গত চার মাসে বিয়ানীবাজার উপজেলায় প্রায় ৫০টি উন্নয়ন প্রকল্প টেন্ডার পর্যায়ে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও বিয়ানীবাজার ও গোলাপগঞ্জকে উন্নয়নকাজে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে সিলেট বিভাগের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে একনেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বরাদ্দের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও গ্রামীণ অবকাঠামোসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার কথা উল্লেখ করে জেলা পরিষদ প্রশাসক বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা।

এ সময় তিনি পুলিশ প্রশাসনের প্রতি অনলাইন জুয়া ও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। এসব অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণের পাশাপাশি সামাজিক ও জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বক্তব্যের শেষদিকে তিনি বলেন, ‘উন্নয়নের সরকার।’

সভায় সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল হোসেন, শিক্ষাবিদ ও লেখক আতাউর রহমান, সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, জেলা বিএনপি নেতা ছিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির সম্পাদক শাহেদ আহমদ, রাজনীতিবিদ আব্দুল ফাত্তাহ, মুফতি মুজিবুর রহমান, আব্দুল করিম হক্কানি, সঞ্জয় কর, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা বিএনপির স্থগিত সাধারণ সম্পাদক পদে থাকা নেতা ছরওয়ার হোসেন, তিলপারা বিএনপি নেতা সাইফুল ইসলাম সায়েখসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

মতবিনিময়কালে উপজেলার গ্রামীণ অবকাঠামো, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে জেলা পরিষদের চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিয়ানীবাজারে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩