উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: ||
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জের দিরাই উপজেলার ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন ধল আশ্রমে অনুষ্ঠিত হয়েছে ‘মর্নিং ফুটবল টিম দিরাই’-এর বার্ষিক বনভোজন।শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এ বনভোজনে ক্লাবের সদস্য ও খেলোয়াড়রা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আনন্দ-আয়োজনে অংশ নেন। ভোর থেকেই সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ধল আশ্রম প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।দিনব্যাপী আয়োজনের একপর্যায়ে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। পরে মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান অংশগ্রহণকারীরা।আয়োজকরা জানান, খেলাধুলার পাশাপাশি দলের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও দৃঢ় করাই এ বনভোজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ‘মর্নিং ফুটবল টিম’ ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানান তারা।বনভোজন আয়োজনে সৌজন্যমূলকভাবে সহযোগিতা করেছেন দিরাইয়ের সেন মার্কেটের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘মাদানী ডিজিটাল প্রিন্ট’-এর স্বত্বাধিকারী মনসুর আহমদ।বনভোজনে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য আশিষ ভৌমিক প্রনয়, পাবেল হাসান, আব্দুল রাজী, শাহ আলাম, শাহিন, রিপনসহ ক্লাবের অন্যান্য সদস্য ও খেলোয়াড়রা। মনোরম প্রাকৃতিক পরিবেশ, খেলাধুলা, আনন্দ-আড্ডা ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে সন্ধ্যায় এ আনন্দময় বনভোজনের সফল সমাপ্তি ঘটে।