পঞ্চবাণী

মান্দা উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে

সাফিনা পার্কে বর্ণাঢ্য মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত

নওগাঁর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে দিনব্যাপী এক বর্ণাঢ্য মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দিনব্যাপী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

এ সময় মান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম. এ. মতীন।

প্রধান অতিথির বক্তব্যে এম. এ. মতীন বলেন, “আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম ও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায় থেকে দলকে আরও শক্তিশালী করতে সব ভেদাভেদ ভুলে সকলকে একসাথে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি।”

মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরীর (বাবুল) সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি এ. কে. এম. নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মান্দা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শাহানা, মৈনম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কসব ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসিন আলী এবং প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, মান্দা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান, সিদ্দিক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম শামীম, সদস্য সচিব পলাশ কুমার, মহিলা বিষয়ক সম্পাদিকা হেলেন মৃধা ও কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজের আলী প্রমুখ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী কাবুল, সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন চারু; পরানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান; মান্দা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী; গনেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিঠুন; মৈনম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন; প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী; তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাচ্চু হোসেন; নূরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম; কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান গদু, সাধারণ সম্পাদক তাজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম; কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক কাজী নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মীর মানিক; কসব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মাস্টার; বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জয়বুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ‘বনভোজন-২০২৬’ উপলক্ষে আয়োজিত এ মিলনমেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের মাঝে অভিনন্দন স্মারক প্রদান করা হয়। মূল আলোচনার পর মধ্যাহ্নভোজ, র‌্যাফেল ড্র, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক ভাববিনিময় ও ফটোসেশনের মাধ্যমে আয়োজনটি শেষ হয়। উপস্থিত নেতাকর্মীরা আগামী শীত মৌসুমেও পুনরায় এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাফিনা পার্কে বর্ণাঢ্য মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩