জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো "মিল্টন স্মৃতি সংঘ হরিপুর ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬"। টুর্নামেন্ট শেষে এক আনন্দঘন পরিবেশে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, পবা উপজেলা
বিএনপির যুগ্ন আহবায়ক এবং রাজশাহী জেলা তাঁতী দলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
"তারুণ্যের শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মিল্টন
স্মৃতি সংঘের এই উদ্যোগ প্রশংসনীয়। আগামীতেও তরুণদের পাশে থেকে এ ধরনের আয়োজনে সর্বাত্মক
সহযোগিতা করা হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
থেকে পুরস্কার বিতরণ করেন: হুমায়ুন কবির মেম্বার, ১নং ওয়ার্ড, হরিপুর ইউনিয়ন পরিষদ।শাহিন
রেজা, বিশিষ্ট সমাজসেবক। মাইনুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক।
পুরো টুর্নামেন্ট ও সমাপনী অনুষ্ঠানটি
অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির দায়িত্বে থাকা সুরুজ
আলী, সাইদুল ইসলাম, তুহিন শেখ, আনাবুল ইসলাম এবং বিপ্লব শেখ।
খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি
তুলে দেন। এ সময় স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর
সম্পাদক: এম এ ওমর
প্রকাশক: জি.সি দাস
আপনার মতামত লিখুন