পঞ্চবাণী

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান তুতিউর রহমান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলার ৫নং কুড়ার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তুতা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, তাকওয়া, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর অসীম ত্যাগ ও অটল ঈমান বিশ্ব মুসলিমের জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস।

তিনি আরও বলেন, “ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, বরং এটি মানবতার কল্যাণে আত্মত্যাগের শিক্ষা দেয়। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদ উদ্‌যাপনের প্রস্তুতি নিয়েছে। মহান আল্লাহ যেন সকলের কোরবানি, ইবাদত ও নেক আমল কবুল করেন।”

শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান তুতিউর রহমান তুতা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও মানবকল্যাণ প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। গত নির্বাচনে কুড়ার বাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণ যেভাবে তাকে ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা করেছেন, সে জন্য তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করে যেতে চান বলেও জানান তিনি।

সবশেষে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

বুধবার, ২২ জুলাই ২০২৬

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান তুতিউর রহমান

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলার ৫নং কুড়ার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তুতা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, তাকওয়া, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর অসীম ত্যাগ ও অটল ঈমান বিশ্ব মুসলিমের জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস।

তিনি আরও বলেন, “ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, বরং এটি মানবতার কল্যাণে আত্মত্যাগের শিক্ষা দেয়। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদ উদ্‌যাপনের প্রস্তুতি নিয়েছে। মহান আল্লাহ যেন সকলের কোরবানি, ইবাদত ও নেক আমল কবুল করেন।”

শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান তুতিউর রহমান তুতা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও মানবকল্যাণ প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। গত নির্বাচনে কুড়ার বাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণ যেভাবে তাকে ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা করেছেন, সে জন্য তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করে যেতে চান বলেও জানান তিনি।

সবশেষে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের আহ্বান জানান।

পঞ্চবাণী

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩