পঞ্চবাণী

বিয়ানীবাজারে অস্ত্রের মুখে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারাবই এলাকায় কোরবানির গরু কিনতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় নগদ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, গত ১৬ মে শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চারাবই বাজার জামে মসজিদের পূর্ব পাশের সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দিলদার হোসেন খান (৬৬) এ ঘটনায় বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

মামলায় অভিযুক্ত করা হয়েছে চারাবই গ্রামের মৃত মুজম্মিল আলীর দুই ছেলে সাইদ আহমদ (ডালিম) (২৫) ও শাহিন আহমদ (৩০)-কে। এছাড়া অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে দিলদার হোসেন খান তার ভাতিজা হাবিবুর রহমান খানকে সঙ্গে নিয়ে স্থানীয় তানভীর আহমদের বাড়িতে কোরবানির গরু দেখতে যান। গরু দেখে ফেরার পথে চারাবই বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত কয়েকজন তাদের গতিরোধ করে।

অভিযোগে বলা হয়, কোনো কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায়। সাইদ আহমদ (ডালিম) ও শাহিন আহমদ প্রথমে দিলদার হোসেন খানকে মারধর করে। পরে হাবিবুর রহমান এগিয়ে এলে তাকেও বেধড়ক পেটানো হয়। ধস্তাধস্তির একপর্যায়ে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় হামলাকারীরা তাদের সঙ্গে থাকা কোরবানির গরু কেনার জন্য আনা নগদ ২ লাখ টাকা, দিলদার হোসেনের হাতে থাকা প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি হাতঘড়ি এবং একটি টর্চলাইট ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া শাহিন আহমদ লোহার জিআই পাইপ দিয়ে বাদীর মাথায় আঘাতের চেষ্টা করলে সেটি ঘাড় ও পিঠে লাগে। অপরদিকে, সাইদ আহমদ (ডালিম) লোহার রড দিয়ে হাবিবুর রহমানকে আঘাত করে গুরুতর জখম করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে হামলাকারীরা তাদের রাস্তার পাশে কাদায় ও মসজিদের দেয়ালে ফেলে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক জানান, ঘটনার পরদিন ১৭ মে থানায় মামলা নং-১৩ রুজু করা হয়েছে। মামলাটির তদন্তভার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র তালুকদারের ওপর ন্যস্ত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

বুধবার, ২২ জুলাই ২০২৬

বিয়ানীবাজারে অস্ত্রের মুখে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩