সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক এর দিকনির্দেশনায় একাধিক আভিযানিক টিম গত ২২ মে ২০২৬ ইং তারিখে থানাধীন বিয়ানীবাজার পৌরসভার পূর্ব সুপাতলা এলাকার পেট্রোবাংলা রোডস্থ শাহপরাণ কমিউনিটি সেন্টারের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে হাজী মোঃ ছমির উদ্দিনের মালিকানাধীন একটি ভাড়াটিয়া বাসার সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনার সময় ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ আবুল কাসেম (৩৮), পিতা: মৃত ইজ্জত আলী, সাং- উত্তর কসবা, থানা: বিয়ানীবাজার, জেলা: সিলেট।
২. মোঃ বিল্লাল মিয়া (৪০), পিতা: মোঃ বারেক মিয়া, সাং- পূর্ব সুপাতলা, থানা: বিয়ানীবাজার, জেলা: সিলেট।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামি পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, গ্রেফতারকৃত আসামিদের ২২ মে ২০২৬ ইং তারিখে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর
সম্পাদক: এম এ ওমর
প্রকাশক: জি.সি দাস
আপনার মতামত লিখুন