পঞ্চবাণী

এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে বিয়ানীবাজার উপজেলা বিএনপির শোক

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সিলেটের পিপি, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সিলেট জেলা পরিষদ সদস্য, গোলাপগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং গোলাপগঞ্জ উপজেলার বাগলা কেওটকোনা নিবাসী বিশিষ্ট আইনজীবী ও জননন্দিত ব্যক্তিত্ব এডভোকেট মুজিবুর রহমান মুজিব  আর আমাদের মাঝে নেই। গত রাত ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এডভোকেট মুজিবুর রহমান মুজিব এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা। এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম মুজিবুর রহমান মুজিব ছিলেন একজন সৎ, নির্ভীক ও জনবান্ধব রাজনীতিবিদ এবং দক্ষ আইনজীবী। রাজনৈতিক, সামাজিক ও আইনাঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সিলেট তথা জাতীয়তাবাদী রাজনীতির অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন  শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, এডভোকেট মুজিবুর রহমান মুজিব ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ, মানবিক ব্যক্তিত্ব ও সাহসী আইনজীবী। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির পাশাপাশি সমাজের ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সততা, নেতৃত্বগুণ ও মানুষের প্রতি ভালোবাসা সকলের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহ তাআ’লার দরবারে দোয়া করেন, যেন তিনি মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি দান করেন। আমীন।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ জুম্মা সিলেট দরগাহে হযরত শাহজালাল (রহ.) মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের আলমপুরস্থ কেওটকোনা মোফাজ্জল আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

বুধবার, ২২ জুলাই ২০২৬

এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে বিয়ানীবাজার উপজেলা বিএনপির শোক

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩