পঞ্চবাণী

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত

 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৪ ঘটিকায় উপজেলা প্রশাসনের জনমিলন কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বড়লেখা উপজেলা শিল্পকলা একাডেমি, জাসাস বড়লেখা উপজেলা শাখা, তারুণ্য নাট্যগোষ্ঠী, নাট্যযোদ্ধা সিলেট, নজরুল একাডেমী, প্রথমা সংগীত একাডেমি, উদিচী শিল্পীগোষ্ঠী, বড়লেখা উপজেলা বাউল শিল্পী সংগঠন, শ্রমিক বাউলশিল্পী সংগঠনসহ উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গান, নাটক ও নৃত্য পরিবেশন করে।

তন্মধ্যে, মোঃ তাজুল ইসলাম রচিত এবং মোঃ শহীদ-উল প্রিন্স নির্দেশিত জাসাস পরিবেশিত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক “অগোচরে মুক্তিযোদ্ধা” এবং ফুজায়েল আহমদ রচিত এবং বদরুল ইসলাম মনু নির্দেশিত তারুণ্য নাট্যগোষ্ঠীর মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক “একজন মুক্তিযোদ্ধার গল্প” দর্শকদের মন কাড়ে।

পরিশেষে, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী উপস্থিত সকল সাংস্কৃতিক সংগঠন এবং শিল্পীদের ভূয়সী প্রশংসা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

বুধবার, ২২ জুলাই ২০২৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৪ ঘটিকায় উপজেলা প্রশাসনের জনমিলন কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বড়লেখা উপজেলা শিল্পকলা একাডেমি, জাসাস বড়লেখা উপজেলা শাখা, তারুণ্য নাট্যগোষ্ঠী, নাট্যযোদ্ধা সিলেট, নজরুল একাডেমী, প্রথমা সংগীত একাডেমি, উদিচী শিল্পীগোষ্ঠী, বড়লেখা উপজেলা বাউল শিল্পী সংগঠন, শ্রমিক বাউলশিল্পী সংগঠনসহ উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গান, নাটক ও নৃত্য পরিবেশন করে।

তন্মধ্যে, মোঃ তাজুল ইসলাম রচিত এবং মোঃ শহীদ-উল প্রিন্স নির্দেশিত জাসাস পরিবেশিত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক “অগোচরে মুক্তিযোদ্ধা” এবং ফুজায়েল আহমদ রচিত এবং বদরুল ইসলাম মনু নির্দেশিত তারুণ্য নাট্যগোষ্ঠীর মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক “একজন মুক্তিযোদ্ধার গল্প” দর্শকদের মন কাড়ে।

পরিশেষে, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী উপস্থিত সকল সাংস্কৃতিক সংগঠন এবং শিল্পীদের ভূয়সী প্রশংসা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

পঞ্চবাণী

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩