পঞ্চবাণী

ব্রিজে চলছিল রমরমা ইয়াবা বেচাকেনা, পুলিশের অভিযানে ধরা পড়ল ইয়াবাসম্রাট শিশ আহমদ

দিরাইয়ে ইয়াবার বড় চালানসহ আটক ইয়াবাসম্রাট শিশ আহমদ

সুনামগঞ্জের দিরাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে গ্রামবাসী সহযোগিতায় পুলিশের অভিযানে ইয়াবার বড় একটি চালানসহ ইয়াবাসম্রাট শিশ আহমদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

সোমবার(২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর এলাকার খালপাড় হাটি ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দিরাই থানার পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, খালপাড় হাটি ব্রিজের ওপর রমরমা ইয়াবা কেনাবেচা চলছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগী দুই ইয়াবা ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় ইয়াবাসম্রাট শিশ আহমদকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে সাতটি জিপারে রাখা ১ হাজার ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় অপর ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

গ্রেপ্তারকৃত শিশ আহমদ শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত তারা মৌলভী ওরফে আশরাফ উদ্দিনের ছেলে। এ ঘটনায় দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় শিশ আহমদের সঙ্গে দিরাই উপজেলার স্বরমঙ্গল ইউনিয়নের হাসিমপুর গ্রামের মৃত রাখাল দাশের ছেলে রন দাশ (৪২)-কেও আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শিশ আহমদকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা রুজু করার পর সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দিরাইয়ে ইয়াবার বড় চালানসহ আটক ইয়াবাসম্রাট শিশ আহমদ

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩