দীর্ঘদিন কমিটিবিহীন থাকার পর সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সভায় জানানো হয়, দীর্ঘদিন প্রেসক্লাবের কোনো কমিটি না থাকায় সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। এ পরিস্থিতি উত্তরণে ক্লাবের সদস্যরা সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেন।
কমিটি গঠনে সহযোগিতা করেন দিরাইয়ের সন্তান ও দৈনিক যুগান্তরের ক্রাইম রিপোর্টার নেসারুল হক খোকন। সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান। তাঁদের পরামর্শ ও দিকনির্দেশনায় গঠিত কমিটি সদস্যরা সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন। পরে সিনিয়র সাংবাদিকরা আনুষ্ঠানিকভাবে নতুন আংশিক কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জিয়াউর রহমান লিটনকে সভাপতি, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ইমরান হোসাইনকে সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি সৈদূর রহমান তালুকদারকে কোষাধ্যক্ষ এবং দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি উবাইদুল হককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সভায় দিরাই ঐতিহ্যবাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর
সম্পাদক: এম এ ওমর
প্রকাশক: জি.সি দাস
আপনার মতামত লিখুন