পঞ্চবাণী

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনায় আটজন নিহত ও ২৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল ইউনিক পরিবহনের একটি বাস। বিপরীত দিক থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাস। কাশিকাপন এলাকায় পৌঁছালে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত ২৫ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত দুটি বাস সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনায় আটজন নিহত ও ২৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল ইউনিক পরিবহনের একটি বাস। বিপরীত দিক থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাস। কাশিকাপন এলাকায় পৌঁছালে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত ২৫ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত দুটি বাস সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পঞ্চবাণী

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩