পঞ্চবাণী

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ব্যাপক সমালোচিত

নারী কেলেংকারীতে জড়িত থাকার দায়ে জামায়াত থেকে বহিষ্কার

সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের এমপি, জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

২২ জুলাই বুধবার বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলীয় আমির ডা. শফিকুর রহমান এমপি। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে জামায়াত থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে অবহিত করারও সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এরআগে ২১ জুলাই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজী নজরুল ইসলাম ও অল্পবয়সী এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর নানা আলোচনা-সমালোচনা শুরু হলে জামায়াতের পক্ষ থেকে বিষয়টিকে পর্যবেক্ষণের কথা জানানো হয়। এছাড়া খোঁজখবর নিয়ে এমপি নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানায় দলটি।

আপনার মতামত লিখুন

পঞ্চবাণী

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নারী কেলেংকারীতে জড়িত থাকার দায়ে জামায়াত থেকে বহিষ্কার

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের এমপি, জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

২২ জুলাই বুধবার বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলীয় আমির ডা. শফিকুর রহমান এমপি। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে জামায়াত থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে অবহিত করারও সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এরআগে ২১ জুলাই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজী নজরুল ইসলাম ও অল্পবয়সী এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর নানা আলোচনা-সমালোচনা শুরু হলে জামায়াতের পক্ষ থেকে বিষয়টিকে পর্যবেক্ষণের কথা জানানো হয়। এছাড়া খোঁজখবর নিয়ে এমপি নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানায় দলটি।

পঞ্চবাণী

প্রধান সম্পাদক: চঞ্চল মাহমুদ ফুলর

সম্পাদক: এম এ ওমর

প্রকাশক: জি.সি দাস

ঢাকা অফিস: ফকিরবানু ভবন (২য় তলা), ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০০, সিলেট অফিস : ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট। মোবাইল : +৮৮০১৭১১-৩২৩৪৬২, +৮৮০১৭২৯-৬৫৫২৬৫, +৮৮০১৭১৩-৮০০৭৭৩