পঞ্চবাণী

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার


সিলেট জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন বিয়ানীবাজারের ওমর ফারুক

সিলেট জেলা পুলিশের কার্যক্রম গতিশীল ও অক্ষুন্ন রাখার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গ্রেফতারী পরোয়ানা তামিল/নিষ্পত্তি, মামলা তদন্ত নিষ্পত্তি, মাদক, অস্ত্র ও অন্যান্য উদ্ধার সহ বিবিধ পারফরমেন্স ও দাপ্তরিক কাজ সন্তোষজনক হওয়ায় জুন/২০২৬ খ্রি. মাসে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: ওমর ফারুক সিলেট জেলার শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন।এছাড়াও বিয়ানীবাজার থানার এসআই(নিরস্ত্র)  মো: হোসাইন মিয়া ৯০০০ পিছ ইয়াবা, আমদানী নিষিদ্ধ ভারতীয় বিড়ি, একটি সিএনজি , একটি মোটরসাইকেল উদ্ধারে বিষেশ অবদান রাখায় তাকে তৃতীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে।  বৃহস্পতিবার (২ জুলাই) ৯.৩০ ঘটিকায় সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় বিভিন্ন সূচকে অসাধারণ কর্মদক্ষতা প্রদর্শনের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়। সভায় তার হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেকসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি মোঃ ওমর ফারুক বলেন, “এই সম্মাননা শুধুমাত্র আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি বিয়ানীবাজার থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যের নিষ্ঠা, আন্তরিকতা, সততা এবং পেশাদারিত্বের সম্মিলিত স্বীকৃতি। থানার সকল সদস্য দিন-রাত নিরলস পরিশ্রম করে জনগণের জানমাল রক্ষা, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন। তাদের অক্লান্ত প্রচেষ্টার ফলেই আজ আমরা এই সম্মান অর্জন করতে পেরেছি।”তিনি আরও বলেন, “পুরস্কার ও স্বীকৃতি একজন পুলিশ সদস্যের দায়িত্ববোধ এবং কর্মস্পৃহাকে আরও বাড়িয়ে দেয়। জনগণের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা সবসময় চেষ্টা করছি জনবান্ধব, সেবামুখী ও আধুনিক পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে। মাদক, চোরাচালান, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে বিয়ানীবাজার থানা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।”ওসি ওমর ফারুক বলেন, বিয়ানীবাজারের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সহযোগিতা ও তথ্য সহায়তা ছাড়া অপরাধ নিয়ন্ত্রণে সফলতা অর্জন সম্ভব নয়। ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং একটি নিরাপদ সমাজ গঠনে আমরা সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাব।”তিনি এই সম্মাননার জন্য সিলেট রেঞ্জের ডিআইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিয়ানীবাজারবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সিলেট জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন বিয়ানীবাজারের ওমর ফারুক