পঞ্চবানী

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, ৬৭ জনের মৃত্যু

পাকিস্তানের সবচেয়ে বড় শহরে একটি শপিং মলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৭ জনে দাঁড়িয়েছে। 

স্থানীয় সরকারের এক মুখপাত্র শুক্রবার (২৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

তবে ৬ দিন পেরিয়ে গেলেও এখনো তদন্তকারীরা জানাতে পারেননি যে গুল প্লাজায় ভয়াবহ আগুন লাগার কারণ কী ছিল।

মুখপাত্র বলেন, ৬৭টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনি জানান, ডিএনএ পরীক্ষা এখনো চলছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে এখন পর্যন্ত আটজনের পরিচয় নিশ্চিত করা গেছে। নিখোঁজ স্বজনদের সন্ধানে ৫০টির বেশি পরিবার ডিএনএ নমুনা দিলেও উদ্ধার কার্যক্রমের ধীরগতির জন্য অনেক পরিবার ক্ষোভ প্রকাশ করেছে।

প্রাদেশিক সরকার ঘোষণা দিয়েছে, নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি (প্রায় ৩৫ হাজার ৭২০ মার্কিন ডলার) করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি ১ হাজার ২০০ জন দোকানদারকেও ক্ষতিপূরণ দেওয়া হবে।

করাচির বাজার ও কারখানাগুলোতে দুর্বল অবকাঠামোর কারণে আগুন লাগার ঘটনা প্রায়ই ঘটে, তবে এত বড় মাত্রার অগ্নিকাণ্ড খুবই বিরল।

আপনার মতামত লিখুন

পঞ্চবানী

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, ৬৭ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

পাকিস্তানের সবচেয়ে বড় শহরে একটি শপিং মলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৭ জনে দাঁড়িয়েছে। 

স্থানীয় সরকারের এক মুখপাত্র শুক্রবার (২৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

তবে ৬ দিন পেরিয়ে গেলেও এখনো তদন্তকারীরা জানাতে পারেননি যে গুল প্লাজায় ভয়াবহ আগুন লাগার কারণ কী ছিল।

মুখপাত্র বলেন, ৬৭টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনি জানান, ডিএনএ পরীক্ষা এখনো চলছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে এখন পর্যন্ত আটজনের পরিচয় নিশ্চিত করা গেছে। নিখোঁজ স্বজনদের সন্ধানে ৫০টির বেশি পরিবার ডিএনএ নমুনা দিলেও উদ্ধার কার্যক্রমের ধীরগতির জন্য অনেক পরিবার ক্ষোভ প্রকাশ করেছে।

প্রাদেশিক সরকার ঘোষণা দিয়েছে, নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি (প্রায় ৩৫ হাজার ৭২০ মার্কিন ডলার) করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি ১ হাজার ২০০ জন দোকানদারকেও ক্ষতিপূরণ দেওয়া হবে।

করাচির বাজার ও কারখানাগুলোতে দুর্বল অবকাঠামোর কারণে আগুন লাগার ঘটনা প্রায়ই ঘটে, তবে এত বড় মাত্রার অগ্নিকাণ্ড খুবই বিরল।

পঞ্চবানী

প্রকাশক: গোপাল চন্দ্র দাস
অফিস: ১৭ হাটখোলা রোড (২য় তলা) কাজী নজরুল ইসলাম এভিনিউ, ওয়ারী, ঢাকা-১২০৩, মোবাইল: ০১৭১৩৮০০৭৭৩