উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: ||
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পোস্ট করায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে শোকজ করেছে উপজেলা শিক্ষা অফিসার।নেত্রকোণার বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিপা রানী বিশ্বাসকে সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পোস্ট করার অভিযোগে কৈফিয়ত তলব করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।২৩ আগস্ট ২০২৬ তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জিয়াউল হক স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই কৈফিয়ত তলব করা হয়।চিঠিতে উল্লেখ করা হয়, রিপা রানী বিশ্বাস তার সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫ই আগস্ট ২০২৬ তারিখে, জাতীয় শোক দিবস উপলক্ষে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পোস্ট করেন। বিষয়টিকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮-এর ২-এর (খ) অনুযায়ী অসদাচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।চিঠিতে আরও বলা হয়, উল্লিখিত অসদাচরণের জন্য তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না—এ বিষয়ে সন্তোষজনক জবাব ৫ কর্মদিবসের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে দাখিল করতে হবে।