উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার ||
১৫ ই আগষ্ট শোক দিবসকে সামনে রেখে, যুগলীগ নেতা নিপুন সরকার বাপ্পার নেতৃত্বে নেত্রকোণায় বিক্ষোভ ও শোক রেলি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার, নেত্রকোণা যুবলীগ নেতা নিপুণ সরকার বাপ্পার নেতৃত্বে পঁচিশ ত্রিশ জনের উপস্থিতিতে একটি বিক্ষোভ ও শোক রেলি অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সকলের নজরে আসে।এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নেত্রকোণা- কেন্দুয়া রোডের বাইরাউড়া এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। তিনি আরো জানান, এই বিষয়ে নেত্রকোণা মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।