উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: ||
সুনামগঞ্জের দিরাইয়ে ২৪ পিস ইয়াবাসহ জাবেদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে দিরাই থানা পুলিশ।রোববার (৯ আগস্ট) রাত ৮টার দিকে দিরাই পৌরসভার আখড়া পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জাবেদ মিয়া দিরাই পৌর এলাকার চণ্ডীপুর গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশের একটি দল আখড়া পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জাবেদ মিয়াকে সন্দেহভাজন হিসেবে আটক করে। এ সময় তাকে তল্লাশি করে তার হেফাজত থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, আটক জাবেদ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হবে।