উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিরাই প্রতিনিধি : ||
সুনামগঞ্জের দিরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) ভরারগাঁওয়ে দিলু শীলের বাড়িতে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে বিকাশ শীলকে সভাপতি ও শ্রীবাস দেকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।কমিটিতে হীরালাল শীলকে সহসভাপতি, বিপুল কর্মকারকে সাংগঠনিক সম্পাদক এবং রিংকু নন্দীকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের লক্ষ্যে অনুমোদন দেওয়া হয়েছে।গ্রামের মুরুব্বি ভানু শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দিরাই পৌর শাখার আহ্বায়ক বকুল বনিক, সদস্যসচিব বিশ্বজিৎ রায়, সিনিয়র সদস্য অসীম রায় চৌধুরী, দিপংকর বনিক, হিল্লোল পুরকায়স্থ, ধনঞ্জয় নন্দী, দয়াময় দেবনাথসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।