উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পঞ্চবাণী ডেস্কঃ ||
হালনাগাদ লাইসেন্স নবায়ন না করে স্বাস্থ্যসেবা পরিচালনা করায় সিলেটের ১৪টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন। বাংলাদেশ মেডিকেল প্র্যাকটিস ও প্রাইভেট ক্লিনিক ও ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স ১৯৮২-এর ধারা-০৮ অনুযায়ী এগুলো সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়েছে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে নগরির পূর্ব চৌহাট্টার সেন্ট্রাল হাসপাতাল (২০২২-২৩ থেকে নবায়ন নেই), মিরের ময়দান এলাকার ফেয়ার হেলথ হাসপাতাল (২০২৩-২৪ থেকে নবায়ন নেই), মনিপুরী রোড এলাকার রয়েল শিশু হাসপাতাল (২০২০-২১ থেকে নবায়ন নেই), ছোবহানীঘাটের মডার্ন জেনারেল হাসপাতাল (২০২২-২৩ থেকে নবায়ন নেই), মেডিক্যাল রোডের আরোগ্যা পলি ক্লিনিক (২০২২-২৩ থেকে নবায়ন নেই), শাহজালাল উপ-শহরের আল-আমিন জেনারেল হাসপাতাল (২০২১-২২ থেকে নবায়ন নেই), মির্জাজাঙ্গাল এলাকার সেইফ ওয়ে হাসপাতাল (২০১৮-১৯ থেকে নবায়ন নেই), ঘাসিটোলার নিরাময় পলি ক্লিনিক (২০২০-২১ থেকে নবায়ন নেই), মীরবক্সটুলার ডেল্টা স্পেশালাইজড হাসপাতাল (২০২৪-২৫ থেকে নবায়ন নেই), লামাবাজারের মেট্রো মেডিকেয়ার ক্লিনিক (২০২৩-২৪ থেকে নবায়ন নেই), কাজীটুলা এলাকার কেয়ার হাসপাতাল (২০২৪-২৫ থেকে নবায়ন নেই),আম্বরখানার সুরমা ভ্যালি হাসপাতাল (২০২৩-২৪ থেকে নবায়ন নেই), শিবগঞ্জের সিলেট ফেক্টো সেন্টার (এখনও লাইসেন্সপ্রাপ্ত নয়) এবং সদর উপজেলার টুকেরবাজারস্থ সিলেট মডেল চক্ষু হাসপাতাল ও ফেকো সেন্টার (এখনও লাইসেন্সপ্রাপ্ত নয়)। খুব শিগগিরই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে যাচ্ছে।