উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মশিউর রহমান, রাজশাহী, ব্যুরো ||
রাজশাহীর মোহনপুর উপজেলার খাঁড়ইল ইউনিয়নের তেতুলতলা এলাকায় একটি স্কুলের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মোহনপুর থানা পুলিশ। বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৩ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছে। তবে তার পরিচয় প্রাথমিক ভাবে শনাক্ত করা সম্ভব হয়নি, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, নিহত ব্যক্তির লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্ত হলে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।