উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ||
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।আটককৃত হলেন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মনুবাজার (মাতাবপুর) এলাকার মো. সোহেল আহমেদ (৪৭) ও মো. তাহমিদ আহমদ লাদিন (২৬)।পুলিশ জানায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে গোলাপি রঙের ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ঢাকা মেট্রো-গ-১২-৯৩২৫ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক ও ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।