উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার ||
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানায়, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় একাধিক আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের পশ্চিম গাংপার এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৩,০০০ টাকা) এবং ১০০ গ্রাম গাঁজা (আনুমানিক মূল্য ৩,০০০ টাকা) উদ্ধার করা হয়।এ সময় মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয় টিকরপাড়া এলাকার মৃত তৈয়বের ছেলে দিলাল (৫০) এবং মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শিলকুড়া গ্রামের মৃত দিরেন্দ্র বিশ্বাসের ছেলে রবেন্দ্র বিশ্বাস (৩৫)-কে।পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই ২০২৬) তাদের পুলিশ স্কটের মাধ্যমে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।বিয়ানীবাজার থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।